প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ 08 September 2026, 12:17 ইং
যশোর সদর হাসপাতালে সোনার চেইন ছিনতাইয়ের সময় নারী ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার :
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন কাটার সময় শাহানা খাতুন (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ ঘটনা ঘটে। আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার বড় মেঘলা গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী শাহানারা বেগম (৬৫) চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। তিনি রোগীদের লাইনে দাঁড়িয়ে থাকার সময় তার পেছনে অবস্থান নেন শাহানা। একপর্যায়ে ওড়নার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে শাহানারা বেগমের গলার স্বর্ণের চেইন কাটার চেষ্টা করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে চেইন কাটার যন্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীর ৮ আনা ওজনের স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ